ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে ঈদ উপলক্ষে ৫শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫৬ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের কটিয়াদীতে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্ধকৃত ৫শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপজেলায় ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৫শ পরিবারে অসহায় ও নিম্নআয়ের নারী-পুরুষকে জনপ্রতি ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ করা হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদদীয় আসনের সংসদ সদস্য এ্যাড. মোহাম্মদ জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্ধকৃত ৫শ গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

সংসদ সদস্য এ্যাড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থদের ঘরে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের গরীব-দু:খী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। তিনি আরো বলেন, জনগণের আঙ্গুলের কালি মুছে যাওয়ার আগের সরকার তাঁর দেওয়া অঙ্গীকার পুরণ করছেন। ভবিষ্যতেও এই সরকারের সকল ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমি সবসময় আপনাদের কল্যাণে কাজ করে যাবো।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম