ঢাকা, ১১ এপ্রিল ২০২৬, শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইল দ্যা ফ্রান্সে বাংলাদেশী চার কাউন্সিলর

রাজনীতি | আবু তাহির, বিশেষ প্রতিনিধি। ফ্রান্স।

(২ সপ্তাহ আগে) ২৩ মার্চ ২০২৬, সোমবার, ৮:৪১ অপরাহ্ন

banglahour

ফ্রান্সে কাউন্সিলর পদে সরাসরি ব্যক্তিকে ভোট দেয়ার কোন পদ্ধতি নেই। পৌরসভা নির্বাচনের সময় মেয়র প্রার্থী একটি পূর্ণাঙ্গ প্রার্থী তালিকার প্যানেল প্রকাশ করেন। এই তালিকা সাধারণত মেয়র প্রার্থীর নেতৃত্বে তৈরি করা হয় এবং এতে একাধিক প্রার্থী থাকেন, যার মধ্যে মেয়র প্রার্থীও অন্তর্ভুক্ত থাকেন।মেয়র বা তার রাজনৈতিক দলের পছন্দেই হয়ে উঠেন কাউন্সিলর।

 

ফ্রান্সে এবারের পৌরসভা  নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসি ১২জন নাগরিক বিভিন্ন শহর থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছিল। সর্বশেষ ফলাফল অনুযায়ী চার বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছে।


নির্বাচিত কাউন্সিলরা হলো— প্যারিসের উপকণ্ঠ সা দিনি এলাকা থেকে নাহিদুল মোহাম্মদ , ক্রিতেই শহর থেকে  ফাহিম মোহাম্মদ , স্থা থেকে দ্বিতীয় বারের মত কৌশিক রাব্বানী  ও ইভরি সুখ সেন থেকে  জুবায়েদ আহমেদ  নির্বাচিত হয়েছেন।

 

ইমিগ্রেশন ফার্মের ব্যবসা করে দীর্ঘদিন থেকে পরিচিত রাব্বানী স্থা, সিটির বর্তমান মেয়র আজেদিন তাইবির প্যানেল থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।এদিকে ২৫ বছর বয়সি ফাহিম মোহাম্মদ ফ্রান্সের মূলধারায় দাবা চ্যাম্পিয়ন হয়ে তিনি আলোচনায় আসেন, 
ফাহিম বর্তমানে পেশায় একজন ফাইনান্সিয়াল অ্যানালিস্ট।


ইভ্রি-সুর-সেন শহর থেকে জয় পেয়েছেন বাংলাদেশী তরুণ জুবায়েদ আহমেদ। তিনি পেশায় একজন ক্রিকেটার।ফ্রান্স জাতীয় ক্রিকেট বোর্ডের দীর্ঘদিন থেকে একজন সদস্য ও ফ্রান্স জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়।  জুবায়েদ এবারই প্রথম জনপ্রতিনিধি হলেন।

এর আগে প্রথম ধাপের ভোট সাদিনি থেকে নির্বাচিত হয়েছিলেন নাহিদ মুহাম্মদ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯