ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস ব্যাহত, লোকসানের শঙ্কা

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

banglahour

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি মোংলা বন্দর বর্তমানে জ্বালানি তেলের তীব্র সংকটে কার্যত স্থবিরতার মুখে পড়েছে। ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাব পড়ে বন্দরের পণ্য খালাস কার্যক্রমে, যার ফলে ধীরগতি ও দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে।


ভারত থেকে আসা এমভি হং টাং-৮৯ জাহাজটি ৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে ১৪ মার্চ মোংলা বন্দরে নোঙর করে। ১৬ মার্চ রাতে খালাস কার্যক্রম শুরু হলেও ৩-৪ দিনের মধ্যে জাহাজটি বন্দর ত্যাগ করার কথা থাকলেও এখনো খালাস কাজ শেষ হয়নি। মূলত সময়মতো লাইটারেজ জাহাজ না পাওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে।


একই সমস্যায় পড়েছে এমভি ক্যালিপসো এন, যা যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার মেট্রিক টনের বেশি গম নিয়ে ১১ মার্চ বন্দরে আসে। এছাড়া এমটি পায়োনিয়ার জাহাজটি ১১ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে এলেও নির্ধারিত সময়ে পণ্য খালাস শেষ করতে পারছে না।


পণ্য খালাসের জন্য লাইটারেজ জাহাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও জ্বালানি সংকটে অধিকাংশ লাইটার জাহাজ অলস পড়ে আছে। ফলে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের গতি কমে গেছে। বন্দরের চ্যানেলে সারি সারি লাইটার জাহাজ থাকলেও জ্বালানি না থাকায় তারা চলাচল করতে পারছে না।


মোংলা বন্দরে বর্তমানে ৩টি খাদ্যবাহী জাহাজ অবস্থান করছে এবং চলতি মাসে আরও ২টি চালবাহী জাহাজ আসার কথা রয়েছে।


সহকারী খাদ্য নিয়ন্ত্রক (চলাচল ও পরিবহণ) মুহা. আব্দুল সোবহান সরদার বলেন, “জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম চলমান রয়েছে।


মাস্টার স্টিভিডোরস মেসার্স খালিদ ব্রাদার্সের ম্যানেজার মো. কামরুজ্জামান শহীদ বলেন, “লাইটারেজ জাহাজের অভাবে সময়মতো পণ্য খালাস করা যাচ্ছে না। এতে প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সমাধান প্রয়োজন।”
মোংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন বলেন, “জ্বালানি সংকটের কারণে বন্দরের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আশা করছি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।


এদিকে তেল শ্রমিকদের অভিযোগ, কাজ না থাকায় তারা বেকার হয়ে পড়ছেন।
বন্দর সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ৭ মাসে মোংলা বন্দরে ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করেছে। বর্তমান সংকটে বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।


বন্দর ব্যবহারকারীরা জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম