আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারা দেশের ন্যায় রাঙ্গামাটির মানুষ মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ট সন্তান বীর শহীদের স্মরণ করছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনীর মাধ্যমে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তকর্ব অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবর্ক অর্পণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিযোদ্ধারা শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, রাঙ্গামাটি পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন।
সকাল ৮ টায় রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ।
এদিকে সকাল ১০ টায় রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
