ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোটরসাইকেল চুরি: বরিশাল জেলা ছাত্রদল নেতা জেলহাজতে

সারাদেশ | ডেস্ক রির্পোট

(৭ মাস আগে) ২৯ মার্চ ২০২৬, রবিবার, ৬:০৬ অপরাহ্ন

banglahour

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম খানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৮মার্চ) রাত ৯টায় পৌর এলাকার বদরপুরে সোহেল তালুকদারের বাড়ির আঙিনায় মালিক তানভিরের ভাড়ায়-চালিত মোটরসাইকেলটি ঘাড়-লক করে রাখা হয়। রাত ১টার দিকে খান বাড়ির সামনে সেটি নিয়ে পালানোর সময় টহল পুলিশের হাতে পড়েন জিহাদ। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়লে মালিককে ডাকা হয়; তানভিরের উপস্থিতিতে জানা যায় লক ভেঙে চুরির চেষ্টা হয়েছিল।

রোববার মামলা রুজু করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বাদী মোঃ তানভির ইসলাম বলেন, ধারদেনা করে মোটরসাইকেল কিনে ভাড়ায় যাত্রী টেনে উপার্জিত টাকায় সংসার চালায়। সেই গাড়িটি চুরি হওয়ার সময় পুলিশের উছিলায় আল্লাহ রক্ষা করেছে। আমি সঠিক বিচার দাবি করছি যাতে করে আরও কারো গাড়ী এভাবে চুরি না হয়।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জিহাদকে হাতেনাতে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম