ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় মহিষের লড়াই বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৫ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ১:৪২ অপরাহ্ন

banglahour

মনিরুল ইসলাম কুয়াকাটা  প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আয়োজন করা মহিষের লড়াই প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) উপজেলার গামুরবুনিয়া ৪ নম্বর ওয়ার্ডে এই লড়াই আয়োজনের প্রস্তুতি চলছিল। বরগুনার আমতলী ও কলাপাড়ার চাকামইয়া এলাকার দুটি মহিষের লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

খবর পেয়ে রোববার রাত থেকেই লড়াই বন্ধে প্রশাসনের তৎপরতা শুরু হয়। সোমবার সকাল ৭টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও ‘অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’-এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে সচেতন করেন। পরে তাদের উদ্যোগে নির্ধারিত মহিষের লড়াই বন্ধ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৪ ও ৬(১)(ছ) ধারায় কোনো প্রাণীকে লড়াইয়ের উদ্দেশ্যে প্ররোচিত করা নিষিদ্ধ। একই আইনের ১৬(ক) ধারায় এ ধরনের অপরাধে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এ বিষয়ে চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর ফকিরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম