ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যমুনার তেলের হিসেবে গরমিলের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৫ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩৫ অপরাহ্ন

banglahour


বাগেরহাটের মোংলায় যমুনা পেট্রোলিয়ামের ডিপোতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা তেল জব্দ ঘটনায় রোববার ওই ডিপোর ব্যবস্থাপক মো. আল আমিনকে সাময়িক বরখাস্তের পর  তার স্থলে কোম্পানিটির খুলনার দৌলতপুর ডিপোর উপ-ব্যবস্থাপক (এস অ্যান্ড ডি) সমিত বড়ুয়াকে মোংলার যমুনা অয়েলর ডেপুটি ম্যানেজার ( ডিপো ইনচার্জ) দায়িত্ব দেওয়া হয়েছে। কোম্পানির মানবসম্পদ বিভাগের মহা-ব্যবস্থাপক মোঃ মাসুদুল ইসলাম স্বাক্ষরিত এক  আদেশ এই দায়িত্ব দেওয়া হয়।

এদিকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত তেলর বিষয়ে  তদন্তে তারা একটি কমিটিও গঠন করেছেন এবং  এখান থেকে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

 

মোংলা অয়েল ইনস্টলেশন বা যমুনা অয়েল কোম্পানির মোংলা ডিপো থেকে মূলত বাগেরহাট, খুলনা, যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে ।


তেলের ডিপিতে অভিযানে বিষয় একটি তদন্ত প্রতিবেদন এর কাছে দাখিল করা হয়েছে। 


এই অভিযনের বিষয়ে প্রতিবেদনে স্বাক্ষর করেন অভিযান পরিচালনাকারী বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশনস) প্রবীর হীরা, বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা মোংলার লেফটেন্যান্ট কমান্ডার রাইয়ান আলম, বাংলাদেশ নৌবাহিনী বানৌজা মোংলার এসএইচএ আবুল কাশেম, কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট  খালিদ সাইফুল্লাহ, যমুনা অয়েল মোংলার গেজারম্যান মো. জাহিদুর রহমান, বানৌজা মোংলার চিফ পেটি অফিসার মো. মিজানুর রহমান, মোংলা থানার এসআই মো. ইমামুল ইসলাম ও যমুনা অয়েলের কম্পিউটার অপারেটর (অস্থায়ী) মো. ফারুক হোসাইন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১ নম্বর ট্যাংকে মজুত পাওয়া গেছে ১২ লাখ ৯৮ হাজার ৭৪৭ লিটার, যা কাগজপত্রের তুলনায় ৯৩২ লিটার বেশি। ৯ নম্বর ট্যাংকে পাওয়া গেছে ২৪ লাখ ২০ হাজার ৪৯৫ লিটার, যা নথিভুক্ত পরিমাণের চেয়ে ১২ হাজার ৮১৮ লিটার বেশি। অন্যদিকে ১৪ নম্বর ট্যাংকে মজুত পাওয়া গেছে ১২ লাখ ৫৮ হাজার ৭৫৫ লিটার, যা কাগজপত্রের তুলনায় ১ হাজার ১৩৭ লিটার কম। সব মিলিয়ে ১২ হাজার ৬১৩ লিটার তেলের হিসাবে গরমিল পেয়েছে তারা।

এ বিষয় ডিপোর সাময়িক বরখাস্ত হওয়া ব্যবস্থাপক (অপারেশন) মোঃ আল আমিন খান দপ্তরে গেলে তিনি কথা বলতে রাজি হয়নি।

প্রসঙ্গত,শনিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও জেলা প্রশাসন মোংলায় অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে অভিযান চালায়।

এ সময় যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের তিনটি তেলের ট্যাংকে অবৈধভাবে মজুত করা ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল পাওয়া যায়। এই তেলের বাজার মূল্য ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম