ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে লাইসেন্স ছাড়া খোলা বাজারে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৭ মাস আগে) ৫ এপ্রিল ২০২৬, রবিবার, ৮:২৭ অপরাহ্ন

banglahour

​ভৈরবে লাইসেন্স ছাড়া খোলা বাজারে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল)
দুপুরে ভৈরব বাজার নৌকাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে রহমত আলী নামে ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্র্যাম্যমান আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক।
​
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজারের জ্বালানি তেলের বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দেখা যায়, প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই জনাকীর্ণ এলাকায় ড্রাম ভরে ডিজেল মজুত করে বিক্রি করা হচ্ছে। দহনশীল এই জ্বালানি অনিয়ন্ত্রিতভাবে বিক্রির অপরাধে রহমত আলী নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে দুই হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়।
এছাড়া অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়।

​
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক বলেন,
​নিরাপত্তা নিশ্চিত করতে দহনশীল পদার্থ যেমন ডিজেল বা পেট্রোল বিক্রির জন্য নির্দিষ্ট লাইসেন্স ও অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কোনো প্রকার অনুমতি ছাড়াই খোলা বাজারে এসব জ্বালানি বিক্রি করছে, যা সাধারণ মানুষের জানমালের জন্য চরম ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এবং অগ্নিদুর্ঘটনা রোধে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে আমাদের এ ধরনের তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম