ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত, ২৬৮ হাজীর সৌদি যাত্রা প্রত্যাশা

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৪:৫৮ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য হজ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।


প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান ও মুফতি রুহুল আমিন। এছাড়া দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মিনারুল ইসলাম।
প্রশিক্ষণে জানানো হয়, চলতি বছর চুয়াডাঙ্গা জেলা থেকে মোট ২৬৮ জন হাজী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১৭ জন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, হজযাত্রীদের অবশ্যই নুসুক কার্ড ও মোয়াল্লেম কার্ড সঙ্গে রাখতে হবে। তিনি বলেন, “সৌদি আরবে অধিকাংশ মানুষ আরবি ভাষায় কথা বলেন, তাই সতর্ক থাকতে হবে এবং অবস্থানস্থলের ছবি সংরক্ষণ করে রাখলে প্রয়োজনের সময় উপকারে আসবে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯