উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা।
আজ সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিজ্ঞানমনস্ক তরুণ-তরুণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজ প্রদর্শন করছে।
১০ টি স্টল নিয়ে অনুষ্ঠিত এই মেলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিভিন্ন প্রদর্শনী।
সোহেল চৌধুরী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
