ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়ে কৃষক কার্ডের আওতায় এলেন ৩৫৫৪ জন কৃষক

সারাদেশ | পঞ্চগড় প্রতিনিধি।

(১ দিন আগে) ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১০:১৩ অপরাহ্ন

banglahour

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পঞ্চগড়ে ৩ হাজার ৫৫৪ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার পঞ্চগড় সদর ও বোদা উপজেলায় পৃথক দুই অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।


দেশের ৮ জেলার ১১ উপজেলার মোট ২২ হাজার ৬৫ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণের অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ১,৬৯২ জন এবং বোদা উপজেলার পাঁচপির ইউনিয়নের ১,৯৬২ জন কৃষককে প্রাথমিকভাবে এই কার্ড দেওয়া হবে।


এ উপলক্ষে সকালে পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টাঙ্গাইল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করেন।


পরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন। এ সময় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কৃষক কার্ডের আওতায় যেসব কৃষকের জমির পরিমাণ সাড়ে সাত বিঘার নিচে, তারা ২,৫০০ টাকা নগদ সহায়তা পাবেন। এছাড়া অন্যান্য কৃষকরা সার, বীজ, কীটনাশক ও পোল্ট্রি ফিড ক্রয়ের ক্ষেত্রে সুবিধাসহ পর্যায়ক্রমে ১০ ধরনের সেবা পাবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯