ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জৈন্তাপুরে ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির। জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫১ অপরাহ্ন

banglahour


সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চারনম্বর বাংলাবাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠিত। 


গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে সাধার সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ সনের কমিটি ঘোষণা করা হয়।


সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল আহমেদ।
এছাড়া কমিটির সহ-সভাপতি পদে আব্দুল খালিক ভুট্টো, কোষাধ্যক্ষ পদে মোঃ শাহজাহান মিয়া, কার্যকরী কমিটির সদস্য পদে তারা মিয়া, আক্তার হোসেন নির্বাচিত হয়েছেন। 
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, স্টোন ক্রাশার মিল মালিকদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। 

স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রমে নতুন গতি আসবে এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯