ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের উদ্যোগ—কুমিল্লায় কৃষিমন্ত্রী

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৩:৩৫ অপরাহ্ন

banglahour

দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতায় ‘কৃষক কার্ড’ কার্যক্রম জোরদার করা হয়েছে, যা কৃষকদের সরাসরি সহায়তা নিশ্চিত করছে
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, অতীতে কৃষি ঋণমুক্তকরণ, সারের ভর্তুকি প্রদানসহ নানা উদ্যোগ কৃষি খাতের ভিত্তি মজবুত করেছে। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। কৃষি ঋণমুক্তকরণ কার্যক্রম জোরদার ও বিভিন্ন প্রণোদনার পাশাপাশি ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, ভর্তুকি ব্যবস্থা এখন আরও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষক পরিবারগুলোর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।


মন্ত্রী উল্লেখ করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের স্বাবলম্বী করা গেলে দারিদ্র্য কমবে এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।


কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জসিম উদ্দিন, আতিকুল আলম শাওন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


অনুষ্ঠান শেষে মন্ত্রী ১,৪৫৮ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করেন এবং কৃষি বিভাগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


জানা গেছে, কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, জীবনমান বৃদ্ধি এবং আধুনিক সেবা নিশ্চিত করতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯