ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় মসজিদের ইমামের অনন্য রাজকীয় বিদায়

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(২ ঘন্টা আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৬:২৩ অপরাহ্ন

banglahour

ময়মসিংহের মুক্তাগাছায় উপজেলায় এক মসজিদে টানা দীর্ঘ ৪৫ বছর ইমামতি করার পর এক অনন্য ও রাজকীয় বিদায় পেলেন মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ হাফেজ ক্বারী আব্দুল গনি। এসময় ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে তার বাড়িতে পৌছে দিয়ে মসজিদ কর্তৃপক্ষ।

শুক্রবার জুমার নামাজের উপজেলার পৌর শহরের আটানী বাজার জামে মসজিদে এই আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় তাঁর হাতে ৩লাখ টাকার চেক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিদায়কালে মুসুল্লিরা কান্নায় ভেঙ্গে পড়ে ও আবেগঘন পরিবেশ তৈরি হয়।

বিদায়ী ইমাম আলহাজ¦ হাফেজ ক্বারী আব্দুল গনি মুক্তাগাছা পৌর শহরের পয়ারকান্দি এলাকার বাসিন্দা। শিক্ষাজীবনে তিনি ফুলপুর বানিয়া মাদ্রাসা থেকে হাফেজি পাশ করেন। এরপর মুক্তাগাছা বড় মসজিদে কুরআন শিক্ষা দিতেন।  ১৯৮০ সালে মুক্তাগাছা শহরের আটানি বাজার জামে মসজিদে ৩০০ টাকা বেতনে ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। তিনি ২০২৬ সালের ১৭ এপ্রিল টানা ৪৫ বছর দায়িত্ব পালন করে অবসরে যান।

শুক্রবার জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে শহর প্রদক্ষিণ করে তাঁকে নিয়ে মুক্তাগাছা নতুন বাজার তাঁর ভাড়া বাসা পর্যন্ত র‌্যালী করা হয়। সেই গাড়ির পেছনে ছিল ঐ এলাকার যুবকদের মোটরসাইকেলের বহর। সামনে ছিলো মুরুব্বিদের বিশাল র‌্যালী। র‌্যালীতে নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগানের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। ইমামকে বিদায় জানাতে আটানী বাজার সড়কে মানুষের উপড়ে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

অবসরে যাওয়া ইমামের ছাত্র শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ্য আলী ইদ্রিস বলেন, আমার প্রিয় হুজুর ৪৫ বছর পর আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন। অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে তিনি দায়িত্ব্ পালন করেছেন। হুজুর সাইকেলে চলাফেরা করতেন। চোখ বন্ধ করলে এখনো হুজুরকে সাইকেলে চলাফেরা করতে দেখি। তিনি আমার বাড়ির সামনে দিয়ে মসজিদে যাওয়া আসা করতেন। তিনি আমাদেরকে কুরআন পড়া শিখাতেন। হুজুর সবসময় আমার মতো অনেকেরই খোজখবর রাখতেন। আমিও তার খোজ খবর রাখতাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হুজুরকে সুস্থ্য সুন্দরভাবে বাকি জীবনটা চলাফেরা করতে পারে।

মসজিদের সভাপতি বলেন, দেশের অনেক স্থানে মসজিদের ইমামদের অবসরে যাওয়ার পর অবহেলায় দেখা যায়। সেখানে এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। তাকে আমরা অভিভাবক মনে করি। দীর্ঘ প্রায় ৪ যুগ আমাদের ইমাম ছিলেন। তার নির্দেশনা আমাদের জীবনকে সহজ সুন্দর করে তুলতো। প্রচেষ্ঠা করে তাকে সম্মানিত করতে এলাকাবাসী কার্পন্য করেনি। তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি।

বিদায়ী ইমাম আব্দুল গনি বলেন, জীবনের অনেকটা সময় এখানেই কেটেছে। বয়স হয়েছে তাই যেতে হচ্ছে। জীবনে কোন ওয়াক্ত নামাজে অনুপস্থিত থাকি নি। শেষ সময়ে আমাকে এমন আয়োজন করে সম্মানিত করেছে। মহান রাব্বুল আলামীন তাদেরকে আরো বেশি সম্মানিত করুক। সবাই আমার জন্য দোয়া করবেন।

দীর্ঘ কর্মজীবনে স্থানীয়দের কাছে তিনি ছিলেন শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। মুক্তাগাছায় বা ময়মনসিংহ অঞ্চলে এর আগে কখনো এভাবে কোনো ইমামকে বিদায় নিতে দেখা যায়নি বলে জানান স্থানীয় লোকজন। এমন সম্বর্ধনা যেন সব এলাকার সমজিদের ইমামদেরকেও দেওয়া হয় সে কামনা করে এলাকাবাসী। মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা এ আয়োজনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯