ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো গৌরীপুরের কোনাপাড়া গ্রামর ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জল (৩০) ও গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত সেকান্দর আলী খানের ছেলে মমতাজ আলী খান (৫৮)।
গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, নিহত রহমত আলী উজ্জল মুদি দোকানি। দুপুরে বজ্রপাতের সময় বোন জামাইয়ের ধান ক্ষেত দেখতে পুর্বানাপাড়া গ্রামে যায়। সেখানে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় উজ্জল। পরে স্থানীয়রা টের পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহতের দাফনে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
গৌরীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, বজ্রপাতে এক যুবক মারা যাওয়ার বিষয়টি শুনেছি, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
অপরদিকে গফরগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত মমতাজ আলী খান উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
