ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৩:৫৪ অপরাহ্ন

banglahour


আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে কটিয়াদী মডেল থানার প্রাঙ্গনে এই ওপেন হাউজ-ডে অনুষ্ঠানের আয়োজন কটিয়াদী মডেল থানা পুলিশ।


কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি সভাপতি ও মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ,উপজেলা জামায়াতের আমীর মোজাম্মেল হক জোয়ারদার,বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,শফিকুর রহমান বাদল,মোঃ শহিদুল্লাহ,যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,শামসুল হক চান মিয়া,কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত মোঃ শ্যামল মিয়া,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো সহ আরো অনেকে প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে সরকার।মাদকের ছোবলে তরুণ যুবসমাজ যেভাবে অপরাধের দিকে ধাবিত হচ্ছে, তা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকাসক্তের সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে সপ্তম শিশু-কিশোর -যুবা- বৃদ্ধা -নারী-পুরুষ-নির্বিশেষে মাদকের ভয়াল থাবার শিকারে পরিণত হচ্ছে প্রতিনিয়ত।সর্বসাধারণের সঙ্গে থানা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন।জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস। আর তাই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষায় কটিয়াদী মডেল থানার পুলিশ বদ্ধপরিকর এবং গণতান্ত্রিক ক্ষমতায় বিশ্বাসী জনগণকে সাথে নিয়েই নির্বাচনের গতি বেগবান করতে সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,ব্যবসায়ী প্রতিনিধি,গণমাধ্যম কর্মী ও থানা পুলিশের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯