ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দূর্গম সাজেকে বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক দিলো সেনাবাহিনী

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ মাস আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৪:১৫ অপরাহ্ন

banglahour


পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”-এই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য এলাকার দুর্গম জনপদগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে। 


সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই সম্প্রতি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং ‌দূর্গম সাজেক ইউনিয়নের শিয়ালদহ এলাকায় বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধায়নে শিয়ালদহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে এলাকাবাসীর মাঝে একটি বিশুদ্ধ খাবার পানির ট্যাংক বিতরণ করেন। 


সোমবার (২০ এপ্রিল) সকালে স্থানীয় কারবারি বোজন ত্রিপুরার পক্ষ থেকে রবীন্দ্রলাল ত্রিপুরার নিকট পানির ট্যাংকটি হস্তান্তর করা হয়। 


জানা গেছে, বাঘাইহাট জোনের উদ্যোগে এবার পাহাড়ি দুর্গম এলাকার চিত্র বদলাতে শুরু করেছে। সেনাবাহিনী উক্ত এলাকার তরুণ/সাধারণ মানুষের মানসিক ও সামাজিক বিকাশে নতুন গতি এনে দিয়েছে। সেনাবাহিনীর সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।


রবীন্দ্রলাল ত্রিপুরার মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারন মানুষের আস্থার প্রতীক, সাধারন মানুষের জীবন যাত্রার মান উন্নত করেছে স্থানীয় এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য অনেক কষ্ট সহ্য করেছে, আজ তার পূর্ণতা পেলাম।
বাঘাইহাট জোনের এমন উদ্যোগ পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম