ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ৮৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ২৯ হাজারের বেশি শিক্ষার্থী

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৬ মাস আগে) ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১১:৪৪ পূর্বাহ্ন

banglahour

সারা দেশের মতো খুলনা জেলাতেও আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। জেলার মোট ৮৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন কেন্দ্রে অংশ নিচ্ছে ২৯ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থী।


পরীক্ষার প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুরু থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক ছিল এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে।


এদিকে, শিক্ষাবোর্ডের পক্ষ থেকে পরীক্ষাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পরীক্ষা কক্ষে শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরবে বহিষ্কারের বিধান। এছাড়া প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


সংশ্লিষ্টরা জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম