ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বরকলে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মানবিক সহায়তা দিলো ১২বিজিবি

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ৭:০৯ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির বরকলে ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) জোন হাফেজ, এতিম ও কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।


বুধবার (২৯ই এপ্রিল) সকাল ১০টায় ছোট হরিনা ব্যাটালিয়ন ১২বিজিবি বরকলের ভুষনছড়া এলাকায় বিজিবি ক্যাম্পের সামনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়নের ফারুক-ই-আযম (রা.) হেফজ ও এতিমখানায় চাল, ডাল, তেল ও নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ১২ বিজিবি জোন এসব খাদ্য সামগ্রী প্রদান করেন।


এসময় ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন ও তাদের খোঁজ খবর নেন।


‎এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে।  ছোট হরিণার মত এমন দূর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের এতিম ও সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯