ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে মে দিবসের সমাবেশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী: প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ১:৪১ অপরাহ্ন

banglahour

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভৈরবে আয়োজিত সমাবেশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনের স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার দুপুরে ভৈরবের নদী বাংলা সেন্টার পয়েন্টে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত মে দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, “সাম্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের মাধ্যমে কাজ করলে সোনার বাংলাদেশ গড়া সম্ভব। দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে, সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, “বিগত বছরগুলোতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই আন্দোলনে বহু শ্রমিক জীবন দিয়েছেন, অনেকে আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। তাদের আত্মত্যাগের স্বপ্ন বাস্তবায়নে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।


সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের লক্ষ্যে সরকার কাজ করছে।


সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন সুজন এবং পৌর শ্রমিক দলের সভাপতি সিয়াম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯