“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙ্গামাটিতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস।
শুক্রবার (১লা মে) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন। এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আলমগীর, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনজুরুল হক, জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শ্রমিক-মালিদের মধ্যে বৈষম্য দূর করতে হবে। শ্রমিকদের পরিশ্রমের মধ্যদিয়ে আমাদের সভ্যতা গড়ে উঠেছে। যাদের শ্রমে আমাদের আধুনিক সভ্যতা দিনদিন এগিয়ে যাচ্ছে তাদের কথা আমাদের সবাইকে ভাবতে হবে। এই জন্য শ্রমিকদের জন্য প্রশিক্ষণ, বীমা করা, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করাসহ নানা সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
