ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

সারাদেশ | মো মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি।

(৫৭ মিনিট আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৫:১৩ অপরাহ্ন

banglahour

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর বলেছেন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তোলা হবে। দক্ষ জনশক্তি বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে পিরোজপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এর আগে দিবসটি উপলক্ষে সকালে শহরের টাউন ক্লাব মাঠে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে সকাল সাড়ে ৯টায় কৃষ্ণচূড়া মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।


শোভাযাত্রায় অংশ নেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


পরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুন।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু।


এ ছাড়া শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা অটোরিকশা-অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক ফকির এবং জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল খান।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের সভাপতি মো. জাহিদুল ইসলাম।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯