ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রথম পাচ্ছে ভবন, মোংলায় 'পৌর ভবন' নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৬ মাস আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৫:২১ অপরাহ্ন

banglahour


৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে মোংলা পোর্ট পৌরসভার নিজস্ব নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ১ মে) বিকেল সাড়ে ৩ টায় পৌর শহরের পুরাতন রিমঝিম সিনেমা হল চত্বরে বর্তমান নতুন পৌর ভবন চত্বরে এ ভবন ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি,  সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আতিকুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী এস,এম হাবিবুল্লাহ, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।


পৌর নির্বাহী প্রকৌশলী এস,এম হাবিবুল্লাহ জানান, ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মোংলা পৌরসভার রাজস্বের অর্থায়নে যৌথভাবে এ ভবন নির্মিত হচ্ছে। তিন তলা বিশিষ্ট এ পৌর ভবন নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সৌকত এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি আগামী ১৮ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করবেন। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে মোংলা পোর্ট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দীর্ঘ ৫১ বছর পর পৌরসভার নতুন ভবন নির্মাণ হতে যাচ্ছে। এর আগে বিভিন্ন জায়গায় ভাড়ার ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম