ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার;আসামি পলাতক

সারাদেশ | মো মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ২ মে ২০২৬, শনিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

banglahour

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের অভিযানে একটি তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। 


শুক্রবার (১মে) সন্ধ্যা ৭ টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন, মঠবাড়িয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.নাসির উদ্দিন।

পুলিশ সূত্র জানায়,গোপন তথ্যের  ভিত্তিতে মঠবাড়িয়া থানার একটি বিশেষ দল পৌরসভার ৫ নম্বর  ওয়ার্ডের আরামবাগ এলাকায় মাওলানা মো. নাসির উদ্দিনের মালিকানাধীন "মাওলানা মঞ্জিল" নামে একটি ৫ তলা ভবনের ২য় তলায় অভিযান চালায়। এ সময় ওই তলার ভাড়াটিয়া সাজিদুর রহমানের একটি কক্ষে পুলিশ তল্লাশি চালিয়ে দুইটি বস্তায় কস্টেপ দিয়ে মোড়ানো  অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাজেদুর পালিয়ে যায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক কেনাবেচার অভিযোগ ছিল।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি  গাঁজা উদ্ধার করা হয়েছে।যার অবৈধ বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম