৬ বারের নির্বাচিত সাবেক এমপি ও এমএনএ অ্যাডভোকেট মোসলেম উদ্দিন মৃত্যুবরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।
৮৭ বছর বয়সী মোসলেম উদ্দিন বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়েস, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করেন।
তাঁর জানাজার নামাজ আগামীকাল রবিবার (৩ মে) প্রথম জানাজা সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতি প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাই স্কুল মাঠে এবং তৃতীয় জানাজা বিকেল ৫ টায় তাঁর প্রতিষ্ঠিত আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়ীতে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
