ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিচালকের স্বেচ্ছাচারিতায় শনিবারেও অফিসে করতে হয় এনজিও কর্মীদের

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ৭:২৭ অপরাহ্ন

banglahour

নির্বাহী পরিচালকের স্বেচ্ছাচারিতায় শনিবারে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে বাধ্য হচ্ছেন ভিপিকেএ ফাউন্ডেশন নামে একটি বে-সরকারি সংস্থার কর্মীরা। এতে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে কর্মীদের মধ্যে।

আজ শনিবার (২ মে) দুপুর ২ টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর ভিপিকেএ ফাউন্ডেশনের শাখায় গিয়ে দেখা যায় অন্যান্য দিনের মতোই অফিসের কার্যক্রম চলছে।

এ সময় শাখাটির ম্যানেজার ও ক্যাশিয়ার সহ মোট ৭ জন কর্মীর সবাই উপস্থিত ছিলেন। ঋণ গ্রহিতারাও আসেন লোন নিতে। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঋণ গ্রহিতাদের লোন না দিয়েই বাড়ি পাঠিয়ে দেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

এর আগেই ঋণ গ্রহিতার স্বামীর মো: কুরবান বলেন, অফিস থেকে আমাকে ফোন দিয়ে আজ টাকা নিতে আসতে বলেছিলো। আমি তাই স্ত্রী নিয়ে আসছি টাকা নিতে। তিনি আরও বলেন আমি ২৫ হাজার টাকা লোন করেছি। অনেক আগে থেকে এই সমিতির সদস্য আমার স্ত্রী।

শনিবারেও অফিস খোলার বিষয়ে শাখাটির ম্যানেজার মো: হাসিবুল বলেন, সপ্তাহের শুরুতে আমাদের অনেক কাজ পেন্ডিং থাকে। এছাড়াও আমাদের চলতে হয় পরিচালকের কথা মতো। আমি একজনের চাকরি করি।

এ বিষয়ে ফাউন্ডেশনটির নির্বাহী পরিচালক মো: হাফিজ আল আসাদ বলেন, শুক্রবার ও শনিবার আমাদের সাপ্তাহিক ছুটি। তবে মাসের শুরু ও শেষ সপ্তাহে কাজের চাপ বেশি থাকায় অফিস খোলা রাখা হয়, লেনদেন বন্ধ থাকে।  শনিবারে লোন কার্যক্রম সচল থাকার প্রমাণ দেওয়া হলে তিনি বলেন, কিছু গ্রাহক আজ মনে হয় টাকা দিয়ে গেছে তাই একজন ঋণ গ্রহিতা কে টাকা দেওয়ার জন্য আসতে বলা হইছে।

জেলা সমাজ সেবা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ আলী বলেন, চাকরির শর্ত অনুযায়ী কোন কর্মী কে প্রতিষ্ঠানটি শনিবার অফিস করাতে পারেন না। তবে প্রতিষ্ঠানটির বিষয়ে আমার জানা নেই।আপনার মাধ্যমে জানলাম। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো।

উল্লেখ্য, ১৯৮১ সালে ভিপিকেএ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। ১৯৯১ সালে এটি পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (PKSF) -এর সহযোগী সংস্থা হিসেবে ক্ষুদ্রঋণ কর্মসূচি শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি গৃহায়ন তহবিল (ফান্ড ম্যানেজমেন্ট ইউনিটি) এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনসহ বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় ঋণ কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়াও প্রতিষ্ঠানটির সময়সূচী অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যাপ্ত অফিস কার্যক্রম নির্ধারণ করা হয়। সেইসাথে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য সরকারি ছুটির দিনে অফিস বন্ধ থাকবে বলে উল্লেখ রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯