ঢাকা, ৪ মে ২০২৬, সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে বিশ্ব মুক্ত গণ মাধ্যম দিবস পালিত

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৪ মে ২০২৬, সোমবার, ৫:২৬ অপরাহ্ন

banglahour

 ভৈরবে বিশ্ব মুক্ত গণ মাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ভৈরব প্রেস ক্লাবের আয়োজনে রোববার রাতে প্রেস ক্লাবের আহবায়ক মোস্তাফিজ আমিনের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান সোহেল, ভৈরব টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, সহ- সভাপতি ও জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম, বাংলা ভিশনের ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রূব বৈশাখী টিভির প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ প্রমূখ। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকি পূর্ণ পেশা। দেশে সাগর - রুনি সহ যে সকল সাংবাদিক খুন  ঘুম ও নির্যাতনের স্বীকার হয়েছে সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের ফাঁসি সহ কঠোর শাস্তির দাবী সহ সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান সরকারের কাছে। 

এছাড়া ও  বক্তব্য রাখেন কালবেলা ও মোহনা টিভি ভৈরব প্রতিনিধি জামাল আহমেদ,  কালের কণ্ঠ ডিজিটাল ও জাগো নিউজ ভৈরব প্রতিনিধি রাজীবুল হাসান, সাপ্তাহিক   অবলম্বন  পত্রিকার বার্তা সম্পাদক  জ,ই পরশ,প্রতিদিনের বাংলাদেশ ভৈরব প্রতিনিধি মিলাদ হোসেন অপু, আনন্দ  টিভির ভৈরব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার বার্তা সম্পাদক নাজির আল আমিন, ডিবিসি ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তূর্জা, আরটিভি ভৈরব প্রতিনিধি ছিদরাতুল রশীদ পিয়াল।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯