ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৭ বছর পর জীবিত উদ্ধার অপহরণ ও হত্যা মামলার ভিকটিম

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪ মাস আগে) ৪ মে ২০২৬, সোমবার, ৭:৩৩ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অপহরণ ও হত্যা মামলার এক ভিকটিমকে দীর্ঘ সাত বছর পর জীবিত উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ মে দুপুরে ভোলাহাট উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা মোছা. আয়েশা খাতুন (১৭) তার পিতার বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি মো. আবুল হোসেন ও মোছা. আদুরী বেগমের মেয়ে। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায়, তার মা আদুরী বেগম আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন (সি আর মামলা নং-৯৫/২০২৩), যার ধারা ছিল ৩৬৪/৩০২/১০৯ পেনাল কোড।


পরে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল হলেও পুনরায় ২০২৪ সালে (সি আর মামলা নং-১৯৯/২০২৪, ভোলা) মামলাটি ভোলাহাট থানায় তদন্তাধীন রাখা হয়।
দীর্ঘ তদন্ত শেষে অবশেষে ২০২৬ সালের ৩ মে ভোলাহাট ঢাকা বাস স্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারের সামনে থেকে ভিকটিম আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত আয়েশার কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম