ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় ধানের লাভজনক দাম, কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষকসমাবেশ

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৬ মাস আগে) ৬ মে ২০২৬, বুধবার, ২:১২ অপরাহ্ন

banglahour

ধানের লাভজনক দাম, ধান কেনায় লটারি প্রথা বাতিল, খোদ কৃষকের কাছথেকে সরাসরি ধান ক্রয়, অতি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতি পূরণ, সরকারি খালের ইজারা বাতিল এবং পূন খনন সহ নানা দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ) বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী মনহরি পট্টিতে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে কৃষকসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অংশীজনেরা  বলেন, প্রতিবছর কৃষকরা চাষকরে ঋনগ্রস্থ হচ্ছে। এরা ধানের লাভজনক দাম পায়না, সময়মত সার কিটনাশ পায়না, প্রকৃত কৃষক কৃষি প্রণোদনার আওতায় আসে না, খালস্লুইচ সিন্ডিকেটের দখলে থাকে, কৃষকের জন্য শুদমুক্ত ঋণ নেই, ধান বেচতে গেলে দালালের সিন্ডিকেট, মাপে বেশি নিয়ে যাওয়া সহ না না কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতের সরকার ও স্থানীয় প্রশাসন কৃষকের এই সকল সমস্যার সমাধানে এগিয়ে না আসলে কৃষি থেকে প্রকৃত কৃষকরা মুখ ফিরিয়ে নিবে। মুখ থুবরে পড়বে কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তাই সরকারকে কৃষকের প্রতি সদয় দৃষ্টি দেওয়ার আহবান জানান তারা। 
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম