ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গ্রাহকের কোটি টাকা হাতিয়ে উধাও ইসলামী ব্যাংক লংগদুর মাইনীমুখ এজেন্ট ব্যাংকিং শাখা

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ মাস আগে) ৬ মে ২০২৬, বুধবার, ৭:১৫ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে এজেন্ট ব্যাংকিং সেবা দিয়ে আসছিলো রাসেল এন্টারপ্রাইজ। তারা মাইনী এবং লংগদুতে দুইটি ব্যাংকিং এজেন্ট চালু করেন।  


হঠাৎ করে গত সোমবার (৪ মে) ব্যাংকে তালা লাগিয়ে কর্মকর্তা কর্মচারী সবাই এক রাতেই গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়ে। সকালে ব্যাংক বন্ধ দেখে গ্রাহকদের মনে আতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তীতে ব্যাংকের এজেন্ট রাসেল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোন অবস্থায় যোগাযোগ করতে পারেনি গ্রাহকরা।

তাদের দাবী ব্যাংকের মালিক রাসেল ও ম্যানেজার আমির হোসেন দুজন মিলেই গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে যান।
পাহাড়ী জনপদের খেটে খাওয়া মানুষের জমানো ঘাম ঝড়ানো টাকার হুদিশ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন গ্রাহকরা। গ্রাহকরা দিশেহারা হয়ে প্রতিনিয়ত ব্যাংকের সামনে ভীড় জমাচ্ছেন। মানুষের অর্থ ফেরত দিতে প্রশাসনের সুদৃষ্টি ও ব্যাংকের কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন গ্রাহকরা।


এসব বিষয়ে রাঙ্গামাটি ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুল হক জানান, ব্যাংক বন্ধ করে এজেন্ট নিখোঁজ বিষয়টি আমরা অবগত আছি। ইতিমধ্যে ব্যাংকের একটি টিম বিষয়টি নিয়ে কাজ করছেন। তিনি জানান, এজেন্ট না থাকলেও যাদের টাকা ব্যাংক একাউন্টে জমা আছে তারা তাদের টাকা উত্তোলন করতে পারবে। যাদের টাকা জমার রিসিট দেওয়ার পরও টাকা জমা হয়নি এমন প্রশ্নে তিনি জানান, এই ধরণের কেউ যদি থাকে আমাদের বরাবর আবেদন করলে আমরা তদন্ত করে দেখে সত্য হলে ব্যবস্থা নিবো। ব্যাংকটি লিগ্যালি ৭ কোটি টাকার মত লেনদেনের তথ্য আছে বলে জানান তিনি। এছাড়াও তিনি জানান, যারা ব্যাক্তিগত লেনদেন করেছে, তাদের বিষয় ব্যাংক কোন ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯