ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ মাস আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ২:০৫ অপরাহ্ন

banglahour

সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।

সিলেটে বেড়েই চলেছে হামের প্রকোপ। স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত দুই শিশুর মধ্যে ইকরা জান্নাত নামের সাত মাস বয়সী এক শিশু সিলেট সদর উপজেলার এবং মারওয়ান আহমেদ নামের ১০ মাস বয়সী শিশু কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা দুজনেই ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

পরিসংখ্যান বলছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব নিশ্চিত হাম ও রুবেলা রোগীর সংখ্যা ১৪৭ জন। যার মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৭৩ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৮৯ জনের মধ্যে সবচেয়ে বেশি ১২৩ জন ভর্তি আছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম