ঢাকা, ১২ মে ২০২৬, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নিরাপত্তা সপ্তাহ ২০২৬ শরু মৎস্যকন্দর মহিপুরের আলিপুরে পায়রা বন্দর কর্তৃপক্ষ

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ৭:১১ অপরাহ্ন

banglahour

বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে সপ্তাহব্যাপী নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৬। ১০ মে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১৬ মে পর্যন্ত। বর্ষা মৌসুমের আগে নৌপথে নিরাপত্তা জোরদার, যাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং নৌদুর্ঘটনা প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ মে) পটুয়াখালীর মহিপুরর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে পায়রা বন্দর কর্তৃপক্ষ। এ সময় জেলে, নৌযান শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নৌ নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়।


লিফলেটে নৌযাত্রার সময় করণীয়, অতিরিক্ত যাত্রী বহনের ঝুঁকি, লাইফ জ্যাকেট ব্যবহারের গুরুত্ব, বৈরী আবহাওয়ায় সতর্কতা এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে নদী ও সাগরপথে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই আগাম সচেতনতা সৃষ্টি এবং নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে  উপস্থিত  রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল,  চেয়ারম্যান পায়রা বন্দর কর্তৃপক্ষ,  কমডোর আবদুল লতিফ, সদস্য ( প্রকৌশল ও উন্নয়ন) মো: হারুন অর রশিদ(যুগ্ম সচিব - সদস্য (প্রশাসন ও অর্থ),  কমডোর জামাল উদ্দিন চৌধুরী সদস্য (হারবার এন্ড মেরিন),  আব্দুল হাই মিল্টন, পরিচালক প্রশাসন,   মাহবুবুর রহমান, পরিচালক হিসাব এছাড়াও পায়রা বন্দর কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন।

এছাড়া  কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ , ডেপুটি কমিশনার পায়রা কাস্টমস,  এনএসআই, ডিজিএফআই,  নৌপুলিশ, কোস্ট গার্ড এর প্রতিনিধি,  স্হানীয় জেলে, মাঝি,ট্রলার ও  জাহাজ মালিক সমিতি ও অন্যান্যরা।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯