ঢাকা, ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে পরিবেশ দূষণের অপরাধে ব্যাটারি কারখানাকে জরিমানা

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ৪:০৭ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পরিবেশ দূষণের অভিযোগে একটি ব্যাটারি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুরে পরিচালিত অভিযানে ‘কেজি এন্টারপ্রাইজ’ নামের ওই প্রতিষ্ঠানটিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ক্ষতিকর বর্জ্য ও ধোঁয়ার মাধ্যমে পরিবেশ দূষণ করার অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা। কারখানাটির কার্যক্রমে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ও দূষণের বিভিন্ন অভিযোগের সত্যতা মেলায় এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, পরিবেশ রক্ষায় ক্ষতিকর ও অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯