ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নিখোঁজের ২৭ ঘণ্টা পর পশুর নদী থেকে মরদেহ উদ্ধার

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৫ মে ২০২৬, শুক্রবার, ৪:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪২ অপরাহ্ন

banglahour

মোংলা নদীতে নিখোঁজ হওয়া  হোসেন মোড়ল (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর শুক্রবার (১৫ মে) সকালে দাকোপ উপজেলার চালনা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) সকালে চালনা থেকে হ্যাচারীর পোনা নিয়ে বাগেরহাটের মোংলায় আসেন হোসেন মোড়ল। সকাল সাড়ে ৫টার দিকে মোংলা নদীর লেবার ঘাট এলাকায় নিজ ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন দাকোপের চালনা এলাকার মৃত: মো: ইউনুস মোড়লের ছেলে মো: হোসেন মোড়ল। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হোসেন মোড়ল পেশায় একজন ট্রলার মাঝি ছিলেন। তার ট্রলারে করে বিভিন্ন হ্যাচারীর পোনা বিভিন্ন জায়গায় পৌছে দিতেন

ঘটনার পর থেকে এলাকাবাসীর পাশাপাশি মোংলা ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড ও নৌবাহিনীর ডুবুরি সদস্যেরা  উদ্ধার অভিযানে অংশ নেয়। দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার  তার লাশ উদ্ধার করা হয়।
 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯