ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সীমান্তে বিজিবির রাতভর অভিযানে জব্দ ভারতীয় চোরাচালানী পণ্য

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৫ মে ২০২৬, শুক্রবার, ৪:৫১ অপরাহ্ন

banglahour


সীমান্তে বিজিবির রাতভর অভিযানে জব্দ ভারতীয় চোরাচালানী পণ্য
ময়মনসিংহ প্রতিনিধি
সীমান্তে রাতভর অভিযানে ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জোয়ানরা|
আজ (শুক্রবার) বিজিবি ময়মনসিংহ সদর দপ্তর ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) হতে দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়|


প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি অধিনায়ক লে. কর্ণেল নুরুল আজিম বায়েজিদ জানান, ময়মনসিংহের হালুয়াঘাটের কাটাবাড়ী ও শেরপুরের শ্রীবর্দীর মেঝেপাড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন পন্য পাচারের চেষ্টা করে| বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত দুইদিন অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় পন্য জব্দ করে| জব্দকৃত পন্যের মধ্যে জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রীম, বডি স্প্রে এবং ১ টি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী রয়েছে| জব্দকৃত পন্যের মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা|


ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে| সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও অধিনায়ক জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯