উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে শুরু হয়েছে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা।
শুক্রবার (১৫ মে) সকালে কুমার সুমিত রায় জিমনেসিয়ামে মেলার উদ্বোধর করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
জুনিয়র গ্রুপের এই মেলার জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেন। তবে মেলায় সবার দৃষ্টি আকর্ষণ করে লেকার্স পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী সুজন চাকমার প্রজেক্ট। যেখানে এই ক্ষুদে বিজ্ঞানী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বোমা নিষ্কৃয় করার রোবট সবার দৃষ্টি কেড়েছে।
সুজন চাকমা জানান, তার উদ্ভাবিত এই মিসাইল রাডারের সাহায্য নিয়ন্ত্রিত হয়। ফলে বহি:শত্রুর কোন মিসাইল দেশের আকাশ সীমায় প্রবেশ করা মাত্র বার্তা পাবে মিসাইটি। সঙ্গে সঙ্গে সয়ংক্রিয় ভাবে সচল হয়ে লক্ষ্যবস্তুকে মহাকাশেই ধ্বংস করে দিবে।
এছাড়াও তার উদ্ভাবিত রোবটের সাহায্যে যে কোন ধরণের বোমা নিষ্কৃয়া করা যাবে। যদি সেটি সম্ভব না হয়, তাহলে এই রোবট বোমাকে নিরাপদ স্থানানে নিযে বিষ্ফরণ ঘটাতে সক্ষম। এতে রোবটের কোন ক্ষতি হবেনা। ১৩ শ থেকে ১৫ শ ডিগ্রী তাপ সহ্য করতে সক্ষন।
তিনি মনে করেন তার এই উদ্ভাবিত প্রকল্পগুলো অভিকতর যাচাই বাছাই ও উন্নত করা গেলে দেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এর আগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচানা সভা অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি আলমগীর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিৎ চাকমা, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক প্রমূখ। এই মেলা চলবে ১৭ মে পর্যন্ত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
