বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মে) সন্ধ্যায় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে যায়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান।
নিহত মিঠু শেখ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বাড়ির নিকটে কলাক্ষেতে কাজ করে বাড়ী ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যায়। নিহত মিঠুর ২ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, নিহত মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিল। আমরা এ হত্যা কান্ডের সুষ্ঠ বিচার চাই। তিনি আরও জানান বিগত কয়েক বছর নিহত মিঠুর চাচাতো ভাই মাষ্টার গোলাম রসুলকেও হত্যা কারা হয়ে ছিল।
ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। মিঠু শেখের হত্যাকারিদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলেও জানান, ওসি মাহমুদুর রহমান। প্রাথমিক ভাবে জমি জমা সংক্রান্ত বিরোধে এ হত্যা কান্ড ঘটে বলেও জানান তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
