ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৩ দিনের ভূমি মেলার উদ্বোধন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ২:০৬ অপরাহ্ন

banglahour


“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৩ দিনের ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে ভূমি মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।


রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ অন্যান্য পদস্থ কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সময় জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় পার্বত্য অঞ্চলের ভূমি সেবাকে আরো ত্বরান্বিত করতে রাঙ্গামাটি ভূমি অফিসের সকল নথিপত্র ডিজিলাইশেন করার প্রক্রিয়া শুরু হয়েছে। যে কোন সেবা প্রার্থী আগামীতে তার আইডির মাধ্যমে যে কোন জায়গা থেকে তার কী ভূমি আছে তা দেখতে পারবে। 


মেলায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমের প্রায় ২০টি স্টল স্থান পায়। রাঙ্গামাটির জনগন এই মেলাতে এসে তাদের খাজনা পরিশোধ এবং বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করে। এই মেলার কারণে এক ছাদের নিচে জনগন বিভিন্ন সেবা গ্রহণ করে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯