ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার কাঁথুলীতে কৃষকের দেড় বিঘা কলাবাগান তছনছ, ক্ষতি ৫-৬ লাখ টাকা

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৫ মাস আগে) ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ১:৪৪ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা সদর উপজেলার কাঁথুলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের দেড় বিঘা জমির ফলন্ত কলাবাগানের কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁথুলী গ্রামের কৃষক রজব আলী তার ভিটেমাঠের দেড় বিঘা জমিতে কলাবাগান গড়ে তুলেছিলেন। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে ওঠা বাগানের কলা বৃহস্পতিবার (২১ মে) বিক্রির কথা ছিল। এর আগেই মঙ্গলবার (১৯ মে) স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দরদামও চূড়ান্ত হয়। নগদ অর্থ পরিশোধ করে কলা কেটে নেওয়ার প্রস্তুতি চলছিল।


কিন্তু বুধবার সকালে বাগানে গিয়ে রজব আলী দেখেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার বাগানের সব ফলন্ত কলাগাছের কান্দি কুপিয়ে নষ্ট করে রেখে গেছে। এতে মুহূর্তেই ভেঙে যায় তার স্বপ্ন।


ভুক্তভোগী কৃষক রজব আলী বলেন, “অনেক কষ্ট করে বাগান করেছি। ব্যবসায়ীদের সঙ্গে বিক্রির কথাও ঠিক হয়েছিল। কিন্তু শত্রুতার জেরে কারা যেন রাতের অন্ধকারে সব কলা কেটে নষ্ট করে দিয়েছে। আমি এখন সর্বস্বান্ত।”
তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় গ্রামবাসীরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, একজন কৃষকের বছরের পরিশ্রম এভাবে নষ্ট করা অমানবিক। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “ভুক্তভোগী কৃষক লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম