ঢাকা, ২৪ মে ২০২৬, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ৫:০৮ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন।

আজ (শনিবার) দুপুর আড়াইটার দিকে নিজে মাটি কেটে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি। পরে এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দল দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা দেশের জনগনের কথা চিন্তা করে না। এই দল একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তারা কৃষকদের নিয়ে কথা বলে না, তারা খাল নিয়ে কথা বলে না, স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কথা বলে না। দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কথা বলে না। যারা দেশে ঘোলাটে পরিবেশ তৈরী করতে চায় তাদের বিষয়ে জনগনকে সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন, অরাজকতা করলে সারা বাংলাদেশে খাল কাঁটা কর্মসূচি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরন বন্ধ হয়ে যাবে। তাই তাদেরকে রুখে দিতে এখনই শপথ নিতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ২০২৪ সালে ৫ আগষ্ট  জনগন যাদেরকে এদেশ থেকে বিতারিত করেছে তাদের সাথে একটি দল তলে তলে খাতির করা শুরু করেছে।

যেভাবে ৮৬ সালে করেছিলো, ৯৬ সালে তাদের সাথে সুন্দর সুন্দর লেজও গজিয়েছে। আমরা বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় করেছি। বাংলাদেশের জনগন সেদিন রাজপথে নেমে এসেছিলো স্বৈরাচার বিদায় করতে। যে স্বৈরাচার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিলো, গ্রামে উন্নয়ন বন্ধ করে দিয়েছিলো। বাংলাদেশের মানুষ এখন দেশ গঠন করতে চায়। নিজেদের ভাগ্যে বদলাতে চায়। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শক্তিশালী করতে হবে।

বিএনপি জনগনের ভোটে নির্বাচিত হয়েছে, জনগনের কথাই ভাবে বিএনপি। সেই অনুযায়ী পরিকল্পনা করে কাজ করে যাচ্ছে বিএনপি।
এরপর তিনি জাতীয় পর্যায়ে কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
সেই সাথে দলীয় নেতা কর্মীদের সাথ মতবিনিময় করবেন বলে জানা গেছে।
এসময় সংস্কৃতিজন, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ ও বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯