ঢাকা, ২৪ মে ২০২৬, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুতারপাড়া ইউনিয়ন নির্বাচনে সৎ ও মেধাবী নেতৃত্বের জন্য আবদুল করিম ব্যাপারীকে চেয়ারম্যান হিসেবে চান ইউনিয়নবাসীঃ

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। দোহার, নবাবগঞ্জ, ঢাকা।

(৩ ঘন্টা আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ১০:০২ অপরাহ্ন

banglahour

পবিত্র ঈদুল আযহার আনন্দ ও উৎসবের আবহে, ঢাকা জেলার দোহার থানার ৫ নং সুতারপাড়া ইউনিয়নের সর্বত্র এখন আসন্ন নির্বাচনের জল্পনা-কল্পনা তুঙ্গে। এবারের ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশে, আলোচনা ও মতবিনিময় সভায় উঠে আসছে একটিই দাবি: সুতারপাড়াবাসীকে একটি সৎ, শিক্ষিত ও মেধাবী নেতৃত্ব উপহার দেওয়া।


দীর্ঘদিন ধরে এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত জনাব আবদুল করিম ব্যাপারীকে আসন্ন সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য জনসমর্থন জোরালো হচ্ছে। ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে উঠে আসছে জোরালো আহ্বান—আগামী দিনের সুতারপাড়া ইউনিয়নের উন্নয়নে এবং জনগণের সেবা নিশ্চিত করতে তারা জনাব আবদুল করিম ব্যাপারীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।


এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এমন একজন যোগ্য নেতৃত্ব খুঁজছেন যিনি সৎ ও শিক্ষিত। জনাব আব্দুল করিম ব্যাপারীর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, যেমন তিনি দোহার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দোহার উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাকে একটি আদর্শ পছন্দ হিসেবে তুলে ধরছে।


সুতারপাড়া ইউনিয়নের এক প্রবীণ অধিবাসী জানান, "আমরা সৎ ও শিক্ষিত নেতৃত্ব চাই। জনাব আব্দুল করিম ব্যাপারীকে আমরা বিশ্বাস করি এবং তার রাজনৈতিক ও সামাজিক যোগ্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা তাকেই আসন্ন নির্বাচনে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।"


জনাব আবদুল করিম ব্যাপারীর ব্যক্তিগত উদ্যোগে ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঈদের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং তিনি এলাকার সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এলাকার তরুণ সমাজ ও ছাত্র সমাজও তার নেতৃত্বের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। তারা মনে করে, জনাব আবদুল করিম ব্যাপারীর মেধাবী নেতৃত্বে সুতারপাড়া ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে পরিণত হতে পারে।


আসন্ন নির্বাচনে জনাব আব্দুল করিম ব্যাপারীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ইউনিয়নবাসী ইতিমধ্যে একতাবদ্ধ হয়েছেন এবং সবার দোয়া ও সক্রিয় সহযোগিতা কামনা করছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯