ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে পুলিশে নিয়োগের চুড়ান্ত ফল প্রকাশ, চাকরি পেলেন ২৬ জন

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৫ মে ২০২৬, সোমবার, ২:৩৭ অপরাহ্ন

banglahour

স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঠাকুরগাঁওয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের পর নিয়োগপ্রাপ্তদের মাঝে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস, আর চাকরি না পেলেও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতায় সন্তুষ্ট অনেক প্রার্থী।


রোববার (২৪ মে) রাত ৯ টার দিকে ঠাকুরগাঁও পুলিশ লাইন্সের ড্রীল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। 


পুলিশ জানায়, দীর্ঘ পরীক্ষার কয়েক ধাপ পেরিয়ে এবার জেলায় ২৬ জন প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন। এতে শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ২৬ জনকে নির্বাচিত করা হয়। ফলাফল প্রকাশের পর নিয়োগপ্রাপ্তদের পরিবার-পরিজন নিয়ে আনন্দ করতে দেখা যায়।
পুলিশের চাকরি পেয়ে খুশি সদ্য নিয়োগ প্রাপ্তরা। ভবিষ্যতে সততার সাথে দেশের সেবা করা প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন বলেন পরীক্ষা দিতে আসছিল ২৫০ জন। সেখান থেকে ২৬ জনকে নির্বাচিত করা হয়। নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বর করে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রেখে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯