রাজবাড়ীর কালুখালীতে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচীর আওতায় ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে।
এ বছর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ৯ হাজার ৯শত ৮৫টি দুস্থ ও অসহায় পরিবার এই ভিজিএফ কর্মসূচীর আওতাভুক্ত।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায় জানান, দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ও দূর্যোগ ব্যাবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন এই কর্মসূচীতে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে ১ হাজার ৮শত ৯৭ টি, কালিকাপুর ইউনিয়নে ৯শত ৬৩টি, বোয়ালিয়া ইউনিয়নে ১ হাজার ৪শত ২৪টি, মাজবাড়ী ইউনিয়নে ১ হাজার ২শত ২৬টি, মদাপুর ইউনিয়নে ১ হাজার ২শত ১৫ টি, মৃগী ইউনিয়নে ১ হাজার ৫শত ৫৭টি, সাওরাইল ইউনিয়নে ১ হাজার ৭শত ৩টি পরিবারকে এই কর্মসূচীর আওতাভুক্ত করা হয়েছে।
উপকারভোগী পরিবারগুলো যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে চাল নিতে পারে সেজন্য প্রতিটি চাল বিতরণ কেন্দ্রে একজন করে সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নিজেই ছুঁটছেন ইউনিয়ন পরিষদগুলোতে।
কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন জানান, উপকারভোগী পরিবারগুলো যেন সুন্দর ও সুষ্ঠভাবে চাল সংগ্রহ করতে পারেন সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রম সার্বক্ষণিকভাবে তিনি মনিটরিং করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
