ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে ১ শিশু নিহত, একই পরিবারের ৫জন আহত

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৫ মে ২০২৬, সোমবার, ৬:০৮ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের ভাইবাছড়া এলাকায় বজ্রপাতে উজ্জ্বল চাকমা নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। 


সোমবার (২৫ মে) ভোররাত আনুমানিক ৪টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বজ্রপাতের সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। একই ঘটনায় পরিবারের আরও পাঁচ সদস্য আহত হন।


আহতরা হলেন; প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি চাকমা (৪৮), নিজুম চাকমা (৩), জেরিন চাকমা (১৫) ও রেশমি চাকমা (২৮)।


ঘটনার পর স্থানীয় গ্রামবাসী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোররাতে বজ্রপাতের ঘটনায় তিন মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। একই পরিবারের আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খোঁজ খবর রাখছি।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম