ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৮ গ্রামের ১০ হাজার মানুষ উদযাপন করছেন আগাম ঈদ

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৭ মে ২০২৬, বুধবার, ১১:৪১ পূর্বাহ্ন

banglahour

 

পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৮ গ্রামের ১০ হাজার মানুষ উদযাপন করছেন ঈদুল আযহা।

বুধবার সকাল আটটায় 
কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 


এছাড়া উপজেলার ইটবাড়ীয়া, নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া,লালুয়া, ফুলতলী ও দক্ষিণ দেবপুর গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে সকাল থেকেই এসব পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। শিশু থেকে বয়স্করা একে অপরের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে ভাগাভাগি করছেন ঈদ আনন্দ। 


স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১৫০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম