ঢাকা, ২৯ মে ২০২৬, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৬ ঘন্টা আগে) ২৯ মে ২০২৬, শুক্রবার, ৪:২৪ অপরাহ্ন

banglahour

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৯ মে) চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে শহরের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এ উপলক্ষে মোট ৬৫টি গরু কুরবানি করা হয়। পরে প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে।


গোস্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবু জার গিফারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


মানবিক এ উদ্যোগে স্থানীয় অসহায়, নিম্নআয়ের ও দুস্থ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯