ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইতালির ভুয়া 'নুলাস্তা' দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ৩১ মে ২০২৬, রবিবার, ২:৪১ অপরাহ্ন

banglahour

 

ইতালিতে বৈধ কর্মসংস্থান নের প্রলোভন ও ভুয়া ‘নুলাস্তা’ (ওয়ার্ক পারমিট) দেখিয়ে কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ব্রিজ চত্তরে সকালে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করেছে। অভিযুক্ত প্রতারক চক্রের মূল হোতা চামাগ্রাম ভ্যালাপাড়ার মোঃ রবু মেম্বারের দুই ছেলে মোহাম্মদ আলী কালু ও পালু।


মানববন্ধনে ভুক্তভোগী এক নারী মোসাম্মাৎ ইসমতারা বলেন,  ছেলে সবুজকে বিদেশ পাঠানোর জন্য কালুকে টাকা দিয়েছিলাম। ৮ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি, সোনালী ব্যাংকে ৩ বছর থেকে লোন চলছে। এখন ও কোনো পাত্তাই দেয় না। ও প্রতারণা করেছে। আমরা টাকা ফেরত ও কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"


ভুক্তভোগীরা আরো জানান, "২০২৩ সালের ২৭শে মার্চ উনার ভাই, আব্বা ও কালুর দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিয়েছিলাম। ১ বছর পর আমাদের ভুয়া 'নুলাস্তা' ও অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। ভিএফএস গ্লোবালে জমা দিলে তারা কাগজ জাল বলে ফেরত দেয়। এখন ফোন দিলে উনি হুমকি দেন এবং মানহানির মামলা করার ভয় দেখান।"
ভুক্তভোগীরা আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও প্রতারকদের শাস্তির দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান  মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯