বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সোমবার (১ জুন) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনসেবা, নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য জনকল্যাণমূলক কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
