ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাঁসাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(৩ মাস আগে) ৩ জুন ২০২৬, বুধবার, ১:২৮ অপরাহ্ন

banglahour

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর ০১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাসাড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ও শ্রীনগর থানা বিএনপির কোষাধ্যক্ষ জনাব আব্দুর রশিদ।


০১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব তাসের মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব আব্দুল আল মামুন (সাধারণ সম্পাদক, হাসাড়া ইউনিয়ন বিএনপি)
জনাব মোঃ আইয়ুব খান (সহ-সভাপতি, হাসাড়া ইউনিয়ন বিএনপি এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক, থানা বিএনপি)
জনাব মোহন মোড়ল(যুগ্ম সম্পাদক, হাসাড়া ইউনিয়ন বিএনপি)
মোঃ আবুল হোসেন(যুগ্ম সম্পাদক, হাসাড়া ইউনিয়ন বিএনপি)
সেলিম হোসেন লিটন(সাংগঠনিক সম্পাদক, হাসাড়া ইউনিয়ন বিএনপি)
আবু বকর সিদ্দিক(সভাপতি, হাসাড়া ইউনিয়ন যুবদল)
মোঃ বাবুল শেখ (সহ-সভাপতি, হাসাড়া ইউনিয়ন যুবদল)
শ্রীনগর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ উজ্জ্বল হোসেনও হাসাড়া ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের মানুষের কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম