জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৭৫বস্তা ভারতীয় জিরা আটক, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে ৩জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের জমির উদ্দিনের মালিকানাধীন বাড়ীতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় টিনসেড পাকা ঘর হতে ভারতীয় ৭৫বস্তা জিরা আটক করা হয়। আটককৃত জিরার আনুমানিক বাজার মূল্য ১৬লক্ষ ৮৭হাজার ৫শত টাকা।
পুলিশের অভিযান টের পেয়ে বাড়ীর মালিক সহ চোরাকারবারীরা পালিয়ে যায়। পুলিশ আরও জানায় দীর্ঘদিন হতে চারিকাটা ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে চোরাকারবারী দলের প্রধান দলনেতাা শাহজানের নেতৃত্বে চোরাচালান পণ্য পচারের লক্ষে হরিপুর এলাকায় বিভিন্ন গোদামে ভারতীয় জিরা মজুদ করে আসছে। তারই ধারাবাহিকতায় চোরাচালান বিরুদী অভিযান পরিচালনায় নজরধারী বৃদ্ধি করে পুলিশ। একপর্যায় পুলিশ বেশ কয়েকটি গোদামের সন্ধান পায়। কিন্তু এসব গোদামে চোরাচালান পণ্য মজুদের বিষয়টি নিশ্চিত না হওয়ায় অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছিলনা। গতকাল সোর্স মারফত গোদামে চোরাচালান পণ্য নিশ্চিত হওয়ার পর পর কোন কাল ক্ষেপন না করে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নির্দেশে দ্রুত ঐ গোদামে অভিযান পরিচালনা করে ৭৫বস্তা ভারতীয় চোরাচালানের জিরা জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, নানা সময়ে চোরাকারবারীরা আইন শৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে সীমান্ত পথ দিয়ে চোরাচালান পণ্য নিয়ে এসে বিভিন্ন গোডাউনে মজুদ করে। দ্রুত সময়ের মধ্যেই গোডাউন হতে পণ্য সরিয়ে নেন। চোরাচালান রোধকল্পে পুলিশ অভিন্ন কৌশলে গোদামের সন্ধানে নামে। বেশ কয়েকটি গোদাম ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। গোদাম গুলোতে পণ্য মজুত না থাকায় পুলিশ এসব গোদামগুলোতে নজরধারী বৃদ্ধি করে। বৃহস্পতিবার একটি গোদামে পণ্য মুজুদের পরপরই অভিযান পরিচালনা করে ৭৫বন্তা জিরা উদ্ধার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। তিনি আরও বলেন চোরাচালান রোধে পুলিশ কৌশলে এসব অভিযান উপজেলা জুড়ে অভ্যাহত রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
